সিরাজগঞ্জের প্রত্ন নিদর্শন জাতীয় জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৩৫টি মূল্যবান ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরের সহকারী রক্ষণাবেক্ষণকারী শরিফুল ইসলামের কাছে প্রত্ন নিদর্শনগুলো হস্তান্তর করেন। এ সময় সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়াসহ প্রশাসনের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হলো ৩ দশমিক ৩৩ ফুট লম্বা ও ১ দশমিক ৩৩ ফুট চওড়া কালো পাথরের বাসুদেব মূর্তি, ১৫ ইঞ্চি লম্বা শিবলিঙ্গ, কালো পাথরের বাসন্তী দেবীর মূর্তি, পিতলের নারায়ণ মূর্তি ও শ্বেতপাথরের ষাঁড়ের মূর্তি।