সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে কনডেন্সড মিল্কের কৌটা তৈরির কারখানা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চার দলীয় জোট সরকার মিল্কভিটাকে লোকসানে পরিণত করেছিল। কিন্তু বর্তমান সরকার এটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।জাহাঙ্গীর কবির গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্কভিটা কারখানায় কনডেন্সড মিল্কের কৌটা তৈরির কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান প্রমুখ।