সিরাজগঞ্জের সিভিল সার্জন ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খানকে বদলি করে ওএসডি করা হয়েছে। গত সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়।২০১২ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীন ১৭৭টি শূন্য পদে লোক নিয়োগের ঘুষ-বাণিজ্যের ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকে নিয়োগ-সংক্রান্ত কাজে জড়িত ব্যক্তিরা গা ঢাকা দেন। নাজিমুদ্দিন খানসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নয়টি মামলা করা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাস চন্দ্রকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটি দুই মাসে তিন দফায় তদন্ত করে মার্চের প্রথম সপ্তাহে প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করে।