সিরাজগঞ্জের সিভিল সার্জনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকি ৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে প্রেষণে দায়িত্ব প্রদানের অভিযোগে সিভিল সার্জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সাত দিনের মধ্যে কারণ জানানোর পাশাপাশি অবিলম্বে প্রেষণ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকি ৎসকের ৩৩টি পদ রয়েছে। নিয়মিত কর্মরত আছেন ২৮ জন। পাঁচটি শূন্যপদের বিপরীতে বিভিন্ন উপস্বাস্থ্য ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ১৪ জন চিকি ৎসককে প্রেষণে সদর হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে। নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎসকের ১৫৭টি পদ রয়েছে। নিয়মিত কর্মরত চিকি ৎসক ১১৩ জন। একইভাবে ৭৫টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ৬৭ জন চিকি ৎসক কাগজে-কলমে কর্মরত আছেন। তাঁরা নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।সূত্রটি আরও জানায়, অবকাঠামো না থাকায় কাজের পরিবেশ নেই এমন অজুহাতে উপস্বাস্থ্যকেন্দ্রের চিকি ৎসকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। অথচ প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রয়োজন অনুযায়ী চিকি ৎসক আছেন।নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, জেলার লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এমন অবস্থায় সার্বিক বিবেচনা করে অতিরিক্ত কিছু চিকি ৎসককে প্রেষণে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ের অন্য চিকি ৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের তদারকি বাড়ানো হয়েছে।