সিরাজগঞ্জের ৮০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টির অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া শাহজাদপুর ও কাজীপুর পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৮০টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও বাকিগুলো সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার নিয়োগের পাশাপাশি তিনটি কেন্দ্র মিলে একটি করে ভ্রাম্যমাণ দল এবং ১২টি কেন্দ্র মিলে ২০ জনের একটি স্ট্রাইকিং বাহিনী নিয়োগ করা হয়েছে। এর সঙ্গে র্যাব-১২-এর সদস্যরা ভ্রাম্যমাণ হিসেবে দায়িত্ব পালন করবেন। শাহজাদপুর ও কাজীপুর পৌরসভায় ৪০ জন করে ৮০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘আমরা ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সুষ্ঠুভাবে যেন ভোট সম্পন্ন করা যায়, সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’জেলা রিটার্নিং কর্মকর্তা নিশ্চিন্ত কুমার পোদ্দার জানান, সব ধরনের মোটরসাইকেল নির্বাচনী এলাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু মেয়র পদপ্রার্থীরা একটি করে মোটরসাইকেল চালানোর অনুমতি পাবেন।