সিরাজদিখানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামের গোয়ালখালী বাজারে গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন বাজারে ছড়িয়ে পড়লে ১২টি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়।