সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শাসনগাঁও গ্রামে গত বৃহস্পতিবার রাতে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। পুলিশ ও মন্দির কমিটি সূত্র জানায়, শাসনগাঁও গ্রামের একটি মাঠে অস্থায়ী মন্দির তৈরি করেন হিন্দুধর্মাবলম্বীরা। সেখানে তাঁরা ৫ ও ৬ মার্চ পূজা অর্চনা করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পূজা শেষে তাঁরা বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের পরিমল মণ্ডল ও রতন ঢালী বাজার থেকে ফেরার সময় মন্দিরে কয়েকটি প্রতিমার হাত-মাথা ভেঙে পড়ে থাকতে দেখেন। মন্দির কমিটির সভাপতি মন্টু চন্দ্র মণ্ডল বিষয়টি পুলিশকে জানান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেঞ্চদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আবুল কাসেম ও সিরাজদিখান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রতিমা ভাঙচুরকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।