সিরাজদিখানে কালী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের কালীমন্দিরসংলগ্ন মাঠে গতকাল মঙ্গলবার বিশাল ও জাঁকজমকপূর্ণ কালী মেলার আয়োজন করা হয়েছে। ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে গোটা শেখরনগরে উৎসব বিরাজ করছে। মেলা পরিচালনা কমিটির সদস্য দেবব্রত সরকার জানান, শেখরনগর কালীমন্দির প্রতিষ্ঠার সময় থেকে এখানে মেলা হয়ে আসছে। কালীপূজার সঙ্গে এই মেলার সম্পর্ক রয়েছে। প্রতি চৈত্র মাসে মঙ্গলবার এক দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়। কালীপূজাকে কেন্দ্র করে এই মেলা আয়োজন বলে এই মেলা নাম হচ্ছে কালী মেলা। ঢাকার নবাবগঞ্জ থেকে আসা অনিতা রানী (৪৫) বলেন, ১৮ বছর ধরে তিনি এই মেলায় আসছেন।