সিরাজদিখানে বেইলি সেতু ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় গত মঙ্গলবার ভোর থেকে মুন্সিগঞ্জ-সিরাজদিখান-ঢাকা সড়কে বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাচালকেরা যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কার্যালয় জানায়, গত সোমবার রাতে একটি মালবাহী ট্রাক সিরাজদিখানের রশুনিয়া এলাকার ওই বেইলি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর একাধিক প্লেট দেবে যায় এবং নাট-বল্টু খুলে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ভোর থেকে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় সওজ।সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসসহ ভারী যানবাহনকে অনেক ঘুরে সিরাজদিখান-হাঁসাড়া পথ দিয়ে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।