সিরাজদিখানে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রাম থেকে গতকাল সোমবার সকালে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা আগে প্রতিবন্ধী মেয়ে মাধুরী ভাওয়ালকে (১৬) আত্মহত্যা করতে সহায়তা করেন। এরপর মা মনিকা ভাওয়াল (৩৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পরিবারের সদস্য, পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ইছাপুরা বাজারে মাধব ভাওয়ালের চায়ের দোকান রয়েছে। বাজার করা নিয়ে রোববার সকালে মাধবের সঙ্গে স্ত্রী মনিকার ঝগড়া হয়। এতে অভিমান করে দুপুরে খাবার খাননি মাধব। রাতে ছেলে অজয় ভাওয়াল তাঁকে বাসায় আনতে গিয়েও ব্যর্থ হয়। মাধব চায়ের দোকানেই রাতে ঘুমানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাত আড়াইটার দিকে মাধব বাসায় এসে দেখেন স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ।অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে জানান, মা ও মেয়ের আত্মহত্যার সময় মনিকার ১০ বছরের ছেলে অজয় ভাওয়াল ও পাঁচ বছরের মেয়ে চৈতি ভাওয়াল ঘুমিয়ে ছিল। স্বামী মাধবের সঙ্গে অভিমান করেই এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।