সিরাজদিখানে মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার সড়কে গতকাল বৃহস্পতিবার বাসের ধাক্কায় একটি ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে গিয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হালিমা বেগম (৫০) ও তাঁর মেয়ে শারমিন বেগম (২২)। দুর্ঘটনায় আহত গাড়িচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, ঢাকা থেকে শ্রীনগরগামী ব্যক্তিগত গাড়িটিকে উল্টো দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে গাড়ির ভেতরেই মা ও মেয়ে মারা যান। তাঁদের বাড়ি ঢাকার শ্যামপুরে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের লাশ পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গেছে।