সিরাজদিখানে লালন সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়ার লালন সাঁই বটতলায় গতকাল মঙ্গলবার লালনের গান ও সাধু সংঘের আসর বসে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধু গুরু ও বাউল সংগীতশিল্পীরা লালনের গান পরিবেশন করেন।
অবরোধ কর্মসূচির কারণে এবার রাতের পরিবর্তে দিনের বেলায় এ আয়োজন করা হয়। আসরে গান পরিবেশন করেন শিল্পী হূদয় সাঁই, আরিফ বাউল, মৌসুমী আক্তার, তকবির বাউল, কবির হোসেন, নাহিদা আক্তারসহ ১২ জন শিল্পী। আসর উপলক্ষে বটতলা প্রাঙ্গণে ছোটখাটো মেলাও বসে।