সিরাজদিখানে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজদিখান উপজেলার কুসুমপুর সেঁওতি বাগানে গতকাল শুক্রবার বিকেল চারটায় ২০০ মানুষের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
চাঁদের হাট কুসমপুর শাখার আয়োজনে ও টাচিং সোলস ইন্টারন্যাশনালের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। কুসুমপুর চাঁদের হাটের সভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বিকেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে এন ইসলাম বাবুল প্রমুখ।