সিরাজদিখানে সোনালী ব্যাংকে ডাকাতি, আটক ৪
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে গত শনিবার রাতে সোনালী ব্যাংকের বালুচর শাখায় ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভেঙে চার লাখ ৯৫ হাজার টাকা নিয়ে গেছে।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নৈশপ্রহরী মোজাম্মেল (৫৮), তাঁর দুই ছেলে আরমান (১১) ও ইমরান (১৯) এবং ব্যাংকের এক বাবুর্চি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, ব্যাংকের প্রহরী মোজাম্মেল অসুস্থ থাকায় শনিবার রাতে তাঁর দুই ছেলে আরমান ও ইমরান ব্যাংকে ছিল। তাই ডাকাতির ঘটনায় তাদের আটক করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক লিয়াকত আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন।লিয়াকত আলী জানান, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাংকের ভল্টে চার লাখ ৯৫ হাজার টাকা রেখে তিনি ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা চলে যান। দুর্বৃত্তরা সেই সব টাকা নিয়ে গেছে।