সিরাজদিখানের ১০ ইউপির ভোট গ্রহণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আজ মঙ্গলবার উপজেলার ১৪টি ইউপির মধ্যে ১০টি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে: বালুচর, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, জৈনসার, কোলা, লতুব্দি, মধ্যপাড়া, মালখানগর ও রসূনিয়া। গত রোববার রাত থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ওই ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬৩ জন এবং ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৮৫৪ জন।অবশিষ্ট চারটি ইউনিয়ন চিত্রকোট, শেখরনগর, কেয়াইন, রাজানগরে আগামী ৪ জুন ভোট গ্রহণ হবে। আগামী ২৬ জুন পর্যন্ত জেলার ৬৭ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।