রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের নাট্যমঞ্চে গত সোম ও গতকাল মঙ্গলবার গিরিশ কারনাড রচিত যামিনী নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যকলা ও সংগীত বিভাগ এটি মঞ্চস্থ করে।
নাটকটির নির্দেশক কৌশিক সরকার জানান, গিরিশ কারনাড কন্নড় ভাষায় অঞ্জু মাল্লিগে নামে নাটকটি রচনা করেন।
নাটকটি হিন্দিতে অনুবাদ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার শিক্ষক দেবেন্দ্ররাজ অঙ্কুর।
হিন্দি থেকে বিশ্ব রায় নাটকটি বাংলা অনুবাদ করেন। বাংলা প্রতিশব্দে ‘যামিনী’ মানে রাত্রি। রাত্রি কখনো কালো অন্ধকার নয় বরং আলো-আঁধারের খেলা। এ নাটকে তারই প্রতিফলন ঘটেছে।
সম্পর্কের টানাপোড়েন, অন্তরের সংকট, মনের মানুষ খোঁজার ব্যর্থ প্রয়াসে সামাজিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।
নাটকটি নাট্যকলা ও সংগীত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বার্ষিক প্রযোজনার জন্য নির্বাচন করা হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে জিন্ত আরা গুলশানা, শারমিন আকতার, জাহিদুল হাসান, চিরনজিৎ ঘোষ, আশরাফিয়া ইসলাম,
প্রিয়াঙ্কা সাহা, তারিক জোবায়েত, আশরাফুল হক, মেহেদী হাসান, মহিন্দ্রনাথ রায় প্রমুখ অভিনয় করেছেন।
তাঁরা সবাই নাট্যকলা ও সংগীত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।