সিরাজুকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সিরাজু ইসলাম ক্যানসারে আক্রান্ত। তিনি রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসায় এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা। চিকিৎসকেরা বলেছেন, আরও চার লাখ টাকা খরচ করা হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখন আর তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা, সিরাজু ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৫০১২০২০১১০২৭০০১, ব্র্যাক ব্যাংক, নাটোর শাখা। মুঠোফোন-০১১৯৬১১৪০৯৭। নাটোর প্রতিনিধি।