সিরাজুর চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১৫ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সিরাজু ইসলাম ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখানে প্রতিদিন খরচ হচ্ছে ১৪-১৫ হাজার টাকা। তাঁর চিকিৎসায় এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা। চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন, আর চার লাখ টাকা খরচ করা হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখন আর তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা, সিরাজু ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৫৪০১২০২০১১০২৭০০১, ব্র্যাক ব্যাংক নাটোর শাখা। মুঠোফোন-০১১৯৬১১৪০৯৭। নাটোর প্রতিনিধিন।