সিরাজুর রহমানের মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের (৮১) মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় প্রেসক্লাব। গত মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় সিরাজুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ছিলেন সিরাজুর রহমান। তিনি ১৯৯৪ সালে বিবিসি বাংলা বিভাগের উপপ্রধান পদ থেকে অবসর গ্রহণের পর থেকে লন্ডনেই বসবাস করছিলেন। গত সোমবার তিনি লন্ডনে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।