সিরাজুল ইসলাম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী (৭৫) গত শুক্রবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। সিরাজুল ইসলামকে গতকাল শনিবার অনন্তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি