সিরাজুল ইসলাম চৌধুরীকে আসামি করায় গণফোরামের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলায় শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীকে আসামি করায় নিন্দা জানিয়েছে গণফোরাম।গতকাল বৃহস্পতিবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা জানান।বিবৃতিতে সিরাজুল ইসলাম চৌধুরী ও আড়িয়ল বিল রক্ষা কমিটির শাজাহান বাদল, জিয়াউর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমানসহ এলাকাবাসীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে গণফোরাম।