সিরাজুল ইসলাম যমুনা ব্যাংকের চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম ভরসা। গত সোমবার অনুষ্ঠিত ব্যাংকের ২৬৭তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২৯ এপ্রিল ২০০৭ থেকে ২৬ এপ্রিল ২০০৮ পর্যন্ত তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে রংপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মো. সিরাজুল ইসলাম ব্যবসায়ী ও রাজনীতিবিদ করিম উদ্দিন ভরসার বড় ছেলে। বিজ্ঞপ্তি।