প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ সিরাজুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। তিনি একই আসনের সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বাবা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আজ সকাল ১০টায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আনিসুল হকের গ্রামের বাড়ি কসবার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ এবং ঢাকায় বনানীর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।