সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি আইন বিশেষজ্ঞ সিরাজুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও গরিবদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু সিরাজুল হক রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলা পরিচালনা করেন। এ ছাড়া ১৯৭৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিশেষ পিপি ছিলেন তিনি। সিরাজুল হক ১৯২৫ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। ২০০২ সালের এ দিনে ৭৭ বছর বয়সে প্রতিথযশা এই আইনজীবী মারা যান।সিরাজুল হক একসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ও স্বাধীনতা-উত্তর প্রথম নির্বাচনে ১৯৭৩ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে বনানীর বাসভবনে (বাড়ি-২, সড়ক-১৯/এ, ব্লক-ই) গরিব ও দুস্থদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।