সিরামিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় গতকাল শনিবার এবি সিরামিক কারখানায় বিস্ফোরণে আবদুল আলিম (২৫) নামের এক মেশিন অপারেটর নিহত হয়েছেন। এ ঘটনায় এক প্রকৌশলীসহ নয়জন শ্রমিক আহত হয়েছেন।
আবদুল আলিম বগুড়ার সদরের দারিয়ালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এবি সিরামিক কারখানার কয়েকজন শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বীরকেদার এলাকায় এই কারখানা অবস্থিত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার গ্যাসের পাইপে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়। এ সময় প্রকৌশলী মোহাম্মদ আলী, মেশিন অপারেটর আবদুল আলিম, শ্রমিক আবু মাসুম, আবদুল বারী, জমির উদ্দিন, নিশাত শেখ, মজনু, সুমন, বুলবুল হোসেন ও শহীদুল ইসলামের শরীর ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আবদুল আলিম মারা যান।