সিরিজ বোমা হামলায় ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উবায়দুর রহমান, মো. আরিফুল ইসলাম, মো. আয়ুব আলী, আবদুল হাফিজ ও জাবেদ ইকবাল। খালাস পাওয়া আসামি হলেন মো. রুহুল আমিন।

পুলিশের আদালত পরিদর্শক মো. মোমিনুল ইসলাম বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা রাঙামাটি প্রেসক্লাব, রিজার্ভ বাজারের চৌমুহনী ও বনরূপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায়। তদন্ত ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়। বেলা ১১টার দিকে রায় প্রদান শেষে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে নেওয়া হয়।