সিরিঞ্জ উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিক্রি নিষিদ্ধ সরকারি সিরিঞ্জ কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গত রোববার রাতে পুলিশ ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত আল মদিনা ফার্মেসিতে অভিযান চালিয়ে এক হাজার ১০০টি বিক্রি নিষিদ্ধ সরকারি সিরিঞ্জ উদ্ধার করে এবং ফার্মেসির মালিক সোহাগ শেখকে গ্রেপ্তার করে। পরে সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের গুদামরক্ষক আজিজ গাজীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।