সিরিয়ার পক্ষে মৌন অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় মার্কিন আক্রমণ পাঁয়তারার প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, আগ্রাসনের লক্ষ্যে সিরিয়ায় রহস্যজনক রাসায়নিক হামলার অজুহাতে আক্রমণের পরিকল্পনা করছে ওবামা সরকার। অথচ রাসায়নিক অস্ত্র কে বা কারা প্রয়োগ করেছে, তা প্রমাণিত হয়নি। জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দলের প্রতিবেদন পাওয়ার আগেই আক্রমণের ঘোষণা থেকে বোঝা যায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য।

সিরিয়া আক্রমণ করলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সৈয়দ আবুল মকসুদ।

মৌন কর্মসূচিতে আরও অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।