সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনে ফাটল দেখা দেওয়ায় ভবনটি সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ। গতকাল বুধবার ওই বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী মানস মণ্ডল ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে মতামত দেন। পরে ইউএনও আবু নাসের বেগ ভবনটি সিলগালা করেন। বিকেলে টাঙ্গাইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী চিত্তজিৎ রায়ও ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি