প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে চারটি করাতকল সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এগুলো সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামণি চাকমা।