প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারে একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি উৎপাদন ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে ফিরিঙ্গি বাজারের ইস্টার্ন হারবাল নামের কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ অভিযানে নেতৃত্ব দেন। কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা এবং উৎপাদন ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।