প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন উপজেলার সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার অপরাধে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রামকৃষ্ণ মজুমদার নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। তিনি আর কোনো দিন চিকিৎসা করবেন না বলে মুচলেকা দেন। পরে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সামসুল আরিফ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।