সিলগালা ভেঙে ‘গম বদল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি গুদামের সিলগালা ভেঙে খাদ্য অধিদপ্তরের জব্দ করা গমের বস্তা সরিয়ে একটি প্রতিষ্ঠানের গমভর্তি বস্তা রেখে দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান।লোহাগড়ার ইউএনও ৭ এপ্রিল উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের মিঠু মোল্লার গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ওএমএসের ১০৩ বস্তা গম জব্দ করে গুদামটি সিলগালা করেন এবং স্থানীয় ব্যবসায়ী শফিয়ার রহমানের জিম্মায় রেখে দেন। গম উদ্ধারে ব্যর্থ হয়ে মিঠুর ব্যবসায়িক অংশীদার মিজানুর রহমান ২০ এপ্রিল ইউএনও অরুণ কুমার মণ্ডলের বিরুদ্ধে নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। মামলায় ইউএনওসহ নলদী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকতা মো. বখতিয়ার রহমান ও ইউএনওর কার্যালয়ের এমএলএসএস মো. সাইদুর রহমানকে আসামি করা হয়।নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেম বলেন, ইউএনও গুদাম সিলগালা করার সময় তিনি সঙ্গে ছিলেন। বুধবার বেলা দুইটার দিকেও গুদামঘরটি সিলগালা অবস্থায় দেখা গেছে। কিন্তু বিকেল চারটায় দেখা যায়, গুদামঘরের সিলগালা খোলা। কে বা কারা সিলগালা ভেঙে জব্দ করা বস্তাগুলো সরিয়ে সেখানে রেখেছে গমভর্তি অন্য বস্তা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাফিজ ইকবাল নতুন বস্তাগুলো পুনরায় জব্দ করে নিয়ে আসার চেষ্টা করলে এলাকার মানুষ বাধা দেয়। একপর্যায়ে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের জিম্মায় সেগুলো রেখে আসতে বাধ্য হন।স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু মোল্লা জিম্মাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমানের আপন ভাতিজা। সিলগালা ভেঙে খাদ্য অধিদপ্তরের জব্দ করা গমের বস্তা পরিবর্তনের বিষয়টি জানতে চাইলে শফিয়ার বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানে না। তবে তিনি দাবি করেন, সরকারি চাল কিংবা গম যে কেউ কিনতে পারেন। পরিকল্পিতভাবে তাঁকে হেয় করতে ইউএনও গমের বস্তা জব্দ করেছেন।ইউএনও অরুণ কুমার মণ্ডল দাবি করেন, পরিকল্পিতভাবে সিলগালা ভেঙে খাদ্য অধিদপ্তরের জব্দ করা গমের বস্তা সরিয়ে ফেলে অন্য বস্তা রাখা হয়েছে।