সিলিন্ডার বিস্ফোরণ, বেলুন বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি বাড়িতে বেলুন ফেলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বনানীর ২৫ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বেলুন বিক্রেতার নাম মো. লাল মিয়া (৪৫)। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কমলাকান্দার বাগবের এলাকায়। তিনি ঢাকায় উত্তর বাড্ডার সাতারকুলের একটি বাসায় থাকতেন।