সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল হাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফরিদুর রহমান (২৫) নামের এক যুবকের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। থেঁতলে গেছে তাঁর বাঁ পা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদপুরের বিজলী মহল্লায় থাকেন ফরিদুর। আগে রিকশা চালাতেন। বেশ কিছুদিন ধরে বেলুন বিক্রি শুরু করেছেন। গতকাল সকালে বুড়িগঙ্গা নদীর পাশে একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানের জন্য বেলুন সরবরাহ করতে তাঁকে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে নয়টার দিকে তিনি বেলুন ফোলানোর জন্য সিলিন্ডার থেকে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তাঁর বাঁ হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।