সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরের বড়ইতলায় একটি ওয়ার্কশপে হাইড্রলিক অয়েল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মিজানুর রহমান (২০) গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পাঁচ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানতে হলো তাঁকে।
গত শনিবার শ্যামপুরের বড়ইতলায় ‘হালিম মলডিং ওয়ার্কশপে’ কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর ও আরও চার শ্রমিক দগ্ধ হন। আগুনে মিজানুরের শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।