সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাউসার আহমেদ (২৭) নামের এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণে ওই বিক্রেতার মাথাসহ দেহের বিভিন্ন অংশ উড়ে গেছে। গতকাল বুধবার সকাল ১০টায় আড়াইহাজার পৌরসভার কৃঞ্চপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, বেলুন ব্যবসায়ী কাউসার নিজেই রাসায়নিক দিয়ে গ্যাস তৈির করে তা সিলিন্ডারে ভরেন৷ এ সময় সিলিন্ডারটি প্রচণ্ড গরম হয়ে ওঠে৷ পরে সিলিন্ডারটি নিয়ে কাউসার তাঁর বাড়ির সামনের পুকুরে ভেজান। একপর্যায়ে পুকুর থেকে তুললে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দুই ভাগ হয়ে যায়। সিলিন্ডারটি সাত-আট গজ দূরে গিয়ে পড়ে৷ বিস্ফোরণে কাউসারের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ২০-৩০ গজ দূরে গিয়ে পড়ে৷ কাউসার মৌলভীবাজারের বিয়ানীবাজার উপজেলার টিকলপাড়া গ্রামের মো. আলীর ছেলে৷ তিনি আড়াইহাজার উপজেলার কৃঞ্চপুরা এলাকায় আবদুস সাত্তারের বািড়তে ভাড়া থাকতেন৷