সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রাসেল নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার ফটকের সামনে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক ইস্রাফিল আলম জানান, হরতালের দায়িত্ব পালন শেষে নোয়াখালী থেকে রেঞ্জ রিজার্ভ ফোর্সের ১৮ জন সদস্য নিয়ে একটি বাসে চট্টগ্রামে যাচ্ছিলেন। উপজেলার বিএসআরএম গেটের সামনে এলে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।