সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এমামবাড়ী প্রাঙ্গণে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত মেলায় গতকাল রোববার দুপুরে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৫৫)। তাঁর বাড়ি সদর উপজেলার দীঘি গ্রামে। আহত ব্যক্তির নাম জয়নাল হোসেন (৫২)। তিনি এলপি গ্যাস দিয়ে বেলুনে ভর্তি করে বিক্রি করেন। তাঁর বাড়ি নরসিংদীতে। পুলিশ জানায়, মেলায় বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ এলপি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।