সিলিন্ডার বিস্ফোরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে একই বাড়ির সাতটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের কাশিপুর এলাকায় আনসার ভিডিপি কার্যালয়সংলগ্ন সুলতান আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। সুলতান আহম্মেদ জানান, তাঁর বাড়ির ভাড়াটিয়া শৈবাল কান্তির বাসায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পাশের আরও ছয়টি ভাড়াটিয়া বাসায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন।