সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাকায় হাওয়া ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে আঁখি (১১) নামের এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। আঁখি পৌর শহরের গড়কান্দা এলাকার এনামুল হকের মেয়ে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় পৌর সদরের গড়কান্দা বাসস্ট্যান্ডে ফারুকের দোকানে ট্রাকের চাকায় হাওয়া ভরার সময় বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশের নাপিতের দোকানে চুল কাটাতে আসা আঁখি, রুমান (৫), অপু (১২), শামীম (১২), পথচারী কালিনগরের নজরুল ইসলাম (২৫) ও কাছারীপাড়ার সজল (১৬) আহত হয়। গুরুতর আহত অবস্থায় ওই চার শিশুকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।