প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জাহানারা বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিনজন। ঈদের আগের
দিন বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন হেলালউদ্দিন (৪৭), রবিউল ইসলাম (২৫) ও অটোরিকশার চালক মো. জসিম (৪০)। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। নিজস্ব প্রতিবেদক