সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এনামুল হক (৩৫) গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত মঙ্গলবার রাত তিনটার দিকে শ্যামপুরে ঢাকা ম্যাচসংলগ্ন এলাকায় রানী স্টিল মিল নামের একটি কারখানায় লোহা গলানোর একপর্যায়ে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে কারখানার কর্মচারী এনামুল ছাড়া আরও তিনজন দগ্ধ হন। ওই তিনজন হলেন জাবিদুল ইসলাম, সাইফুল ইসলাম ও কামরুল ইসলাম। এনামুলের শরীরের ৭৫ শতাংশ এবং জাবিদুলের ৮৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এনামুলকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল নিশ্চিত করেছেন।