সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় গত সোমবার মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন বছর বয়সী শিশু হামিম মারা গেছে। একই ঘটনায় দগ্ধ হামিমের মা-বাবার অবস্থা আশঙ্কাজনক।
হামিমের চাচি জেসমিন বেগম প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামিমের মা হাবিবা বেগম মশার কয়েল জ্বালানোর জন্য দেশলাই ধরান। এ সময় পাশে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে হামিম, তার মা হাবিবা (২২) এবং বাবা সুজন (৩০) দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে হামিম মারা যায়।