সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে সিলিন্ডার বিস্ফোরণে এক গ্যাস বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের নিরালা প্রত্যাশা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বাহাদুর। আহত আবুল কালাম ও নুরুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাহাদুরের বাড়ি নগরের টুটপাড়া গাছতলা মন্দির এলাকায়।

খুলনা লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়া গ্যাসসহ বিভিন্ন উপাদান দিয়ে গ্যাস বেলুন ফুলানো হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন বিক্রির জন্য নিরালা প্রত্যাশা আবাসিক এলাকায় একটি ফাঁকা মাঠে বসে গ্যাস সিলিন্ডার তদারকি করছিলেন বাহাদুর। তাঁদের দলে মোট চারজন ছিলেন। ওসি বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই বাহাদুর নিহত হন। বাহাদুরের সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন। অপর ব্যক্তি ঘটনার সময় চা খেতে বাইরে গিয়েছিলেন।