সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল ও গ্যাসের সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। গত রোববার বিকেলে শহরের স্টেশন রোডের ‘নৃপেন্দ্রনাথ কুণ্ডু অ্যান্ড সন্স’ নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে চারজন আহত হন।প্রতিষ্ঠানটির মালিক অখিল কুমার কুণ্ডু জানান, বিকেলে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এর পরই আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেন তিনি।