প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সিলিমপুর আবাসন প্রকল্পে আবেদনকারীদের লটারির মাধ্যমে ৭০টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সিডিএর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই লটারি অনুষ্ঠানে আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্লট বরাদ্দের লটারি অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে সিডিএর বোর্ড সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএর উপসচিব অমল গুহ জানান, এবার ১৫টি ক্যাটাগরিতে মোট ৭০ জন আবেদনকারীকে তিন ও চার কাঠা আয়তনের প্লট দেওয়া হয়। প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের নামের তালিকা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।