সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি বিসিএস সমন্বয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করার দাবি জানিয়েছে প্রশাসন ও পররাষ্ট্র বাদে বাকি ২৬টি ক্যাডারসহ বিভিন্ন কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি। এই দাবিতে তারা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে। সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সমাবেশ করে পরে স্মারকলিপি দেওয়া হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমন্বয় কমিটির নেতারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের ফলে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বেতন-বৈষম্য হবে। অনেকের পদ অবনমন হবে। যেসব পদে পদোন্নতির সুযোগ নেই তাঁরা বেশি সমস্যায় পড়বেন।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয় কমিটির মহাসচিব ফিরোজ খান। এ সময় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।