সিলেকশন গ্রেড বাতিলে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডিএইচইএন)।

 সংগঠনের সভাপতি নাজমুন নাহার ও সাধারণ সম্পাদক কাজী রকিবুল ইসলাম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানিয়েছেন।

এতে বলা হয়, এমনিতেই চিকিৎসকদের ব্যাপক হারে পদোন্নতিবঞ্চিত হয়ে অবসরে যেতে হয়। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় উচ্চতর স্কেল পাওয়ার পথ আরও সংকুচিত করে চিকিৎসকদের মর্যাদাহানি করা হয়েছে। সপ্তম স্কেলে স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপকেরা গ্রেড-৩-এ যাওয়ার সুযোগ পেতেন। সিলেকশন গ্রেড পেয়ে অনেকেই গ্রেড-২-এ যেতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গেল। তাঁরা চিকিৎসক ও শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামোরও দাবি জানান।