সিলেট অঞ্চলে ভাষা প্রতিযোগ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অঞ্চলে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ আজ শনিবার। সিলেট মহানগরের মিরের ময়দান এলাকায় (বেতার সিলেটের পাশে) ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দিনব্যাপী ভাষা প্রতিযোগে সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা অংশ নেবে। ভাষা প্রতিযোগে অংশ নিতে পাঁচ জেলার ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে।আয়োজক সূত্রে জানা গেছে, সকাল নয়টায় ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের সকাল নয়টার আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।